বাংলাদেশ

ইমরানকে জুতাপেটার নির্দেশ ছাত্রলীগ নেতার

রূপসী বাংলা ডেস্ক:সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন বিভ্রান্তি ছড়াচ্ছেন অভিযোগ অভিযোগ তুলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে জুতাপেটা করতে কর্মীদের নির্দেশ দিলেন ছাত্রলীগ নেতা সৈয়দ মিজানুর রহমান।ইমরানকে ‘পাকিস্তানের প্রেতাত্মা’ আখ্যাও দেন সরকার সমর্থক সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিজান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সমাবেশে যোগ দিয়ে এই নির্দেশ দেন মিজান। তিনি বলেন, ‘বাংলাদেশের যেখানেই ইমরান এইচ সরকারকে পাওয়া যাবে, সেখানেই জুতাপেটা করে তার গায়ের চামড়া তুলে নেবেন।’কোটা সংস্কারে আন্দোলনে সর্বাত্মক সমর্থন দিয়েছেন ইমরান। তিনি তার ফেসবুকে এর সমর্থনে নানা পোস্টও দিয়ে যাচ্ছেন।এর মধ্যে রবিবার ইমরান তার ফেসবুকে সেদিন পুলিশের সঙ্গে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর দেন।এই গুজব ছড়ানোর পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা হয়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর, লুটপাটের পাশাপাশি আসবাবপত্র এবং গাড়িতে আগুন দেয়।ইমরান পরে অবশ্য তার পোস্ট মুছে দেন। তবে তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।ইমরান যার মৃত্যুর কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, সেই আবু বকরও এই সমাবেশে উপস্থিত ছিলেন। তাকে দেখিয়ে ছাত্রলীগ নেতা বলেন, ‘আবু বকর এখানেই আছে, কিন্তু একটি কুচক্রী গোষ্ঠী তাকে নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়েছে।’সমাবেশে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ কোটা সংস্কারে আন্দোলনকারীদেরকে ‘ষড়যন্ত্রকারী’ আখ্যা দেন। তার দাবি গত রবিবার প্রথমে ছাত্রদের অবস্থান থেকেই পুলিশের ওপর হামলা হয়েছিল। এরপর পুলিশ তাদের উপর কাঁদানে গ্যাস ছুড়ে।আন্দোলনকারীরা গভীর রাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে এবং এর অংশ হিসেবেই উপাচার্যের বাসভবনে হামলা হয়েছে বলেও অভিযোগ ছাত্রলীগ সভাপতির। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension