
বাংলাদেশ
সিরাজুল আলম খান আবারো অসুস্থ
রূপসী বাংলা ডেস্ক:অসুস্থ হয়ে শয্যাশায়ী ‘নিউক্লিয়াস-বিএলএফ’র প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান।
সিরাজুল আলম খানের প্রধান জনসংযোগ কর্মকর্তা শিকদার মোঃ নিজাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর সাইপ্রাসে জটিল হিপজয়েন্ট অপারেশনের পর দেশে ফিরে বেশ কয়েক মাস সুস্থবোধ করছিলেন। কিন্তু গত ২/৩ মাস ধরে তিনি আবারো হিপজয়েন্ট ছাড়াও পিঠের ব্যথা, হাঁটু ও দুই কাঁধের ব্যথায় এখন প্রায় শয্যাশায়ী। কারো সাহায্য ছাড়া তিনি বিছানা থেকেও উঠতে পারেন না। শুয়ে থাকেন কমপক্ষে ১৮ ঘণ্টা। নিয়মিত ফিজিওথেরাপি নিতে হয় তাকে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ল্যাবএইডের প্রফেসর ডা. আমজাদ হোসেনের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন।



