আন্তর্জাতিক

ইমরান খানকে হত্যাচেষ্টার নিন্দা পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন। এ ঘটনার দ্রুত প্রতিবেদন চেয়েছেন তারা উভয়ে।

দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়, অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে প্রেসিডেন্ট আরিফ আলভি লিখেছেন, ‘পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে গুপ্তহত্যা চেষ্টার আমি তীব্র নিন্দা জানাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এ বিষয়ে আমি শিগগির প্রতিবেদন চাই। তিনি ও আরও যারা আহত হয়েছেন, আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এ ঘটনায় পিটিআইয়ের যে এক কর্মী নিহত হয়েছেন, আমি তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’

নিজের টুইটার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লিখেছেন, ‘পিটিআই প্রধান ইমরান খানকে গুলি করার ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। এ ঘটনার একটি তাৎক্ষণিক প্রতিবেদনের জন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি। ঘটনা খতিয়ে দেখতে পাঞ্জাব সরকারকে সার্বিক সহায়তা দিতেও আমি কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছি। আমাদের রাজনীতিতে সংঘাতের কোনো স্থান হবে না। পিটিআইয়ের চেয়ারম্যান (ইমরান খান) ও আহত অন্য সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারিও দুই বাক্যে ইমরান খানের হত্যাচেষ্টার নিন্দা জানিয়েছেন। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘ইমরান খানের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension