
উত্তরপ্রদেশে সোনা-গহনা নিয়ে পালাল নববধূ
বিয়ের সাতদিন হলো। সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন নববধূ হাওয়া, সঙ্গে ঘরের সব সোনা-দানাও।
সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় এমন ঘটনাই ঘটেছে। কিছু দিন আগেই সাত পাকে বাঁধা পড়েছিল যুগল। তবে স্ত্রী ছাড়তে পারেনি পুরোনো প্রেমিকের মায়া।
স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের হাতই শেষ পর্যন্ত ধরছেন তিনি। তবে এমনা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। খবর আনন্দবাজারের।
শুক্রবার স্বামী বাড়ি ফিরে দেখেন স্ত্রী নেই। অনেক খোঁজাখুঁজির পরে লক্ষ করেন, স্ত্রীর সঙ্গে তার সব গয়নার সঙ্গে নগদ টাকাও গায়েব। ঘটনার পর স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে অগত্যা থানায় অভিযোগ করেন স্বামী।
যুবক পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রী গ্রামেরই একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। বিয়ের আগে থেকেই এ কথা তিনি জানতেন। আলোচনার পরেই তাদের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর যে পুরনো প্রেমিকের হাত ধরে স্ত্রী এ ভাবে পালিয়ে যাবেন, তা কল্পনাও করতে পারেননি তিনি



