কবিতাসাহিত্য

একুশ মানে

এম. আবু বকর সিদ্দিক


একুশ মানে মাতৃভাষা রক্ষা করার পণ,
একুশ মানে রক্ত দিয়ে প্রতিবাদের ক্ষণ ৷
একুশ মানে ছেলে হারা মায়ের অঝোর কান্না,
একুশ মানে ঢাকা শহর রক্তে ভাসা বন্যা ৷

একুশ মানে মাতৃভাষার ছন্দে আঁকা গান,
একুশ মানে প্রতিবাদী বীর বাঙালীর মান ৷
একুশ মানে ভাষার জন্য জীবন দেয়ার স্মৃতি,
একুশ মানে বিশ্ব জুড়ে মাতৃভাষা প্রীতি ৷

একুশ মানে ভাষা যুদ্ধে সফল বাজিমাত,
একুশ মানে স্বাধীনতার আগাম সূত্রপাত।
একুশ মানে মায়ের বুলি কেড়ে নেয়ার গুলি,
একুশ মানে বাংলা ভাষায় চিত্র আঁকার তুলি ৷

একুশ মানে আপন সুরে পাখপাখালীর গান,
একুশ মানে ন্যায় লড়াইয়ে বিজয় হওয়া মান ৷
একুশ মানে রফিক জব্বার শফিক বরকত সালাম,
বিশ্ববাসী মুগ্ধ হয়ে করছে যাদের প্রণাম ৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension