বিনোদন

এবার রাখি বলছেন, ‘আমি প্রেগন্যান্ট’

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: কিছুদিন আগেই বিয়ে নিয়ে চলেচিল ড্রামা। হানিমুনের কথাও বলেছিলেন রাখি। এবার নতুন নাটক। তিনি নাকি গর্ভবতী। এমনটাই দাবি রাখি সাওয়ন্তের।

‘জানু আই অ্যাম প্রেগন্যান্ট’, এমনটাই লিখে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি। কয়েক মাস আগে নিজেই তিনি দাবি করেছিলেন, যে তিনি বিবাহিতা। আর এখন তিনি দাবি করছেন যে তিনি গর্ভবতী।

কয়েকদিন আগেই জনৈক রীতেশ নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের কথা জানিয়েছিলেন তিনি। যদিও সেই ব্যক্তিকে এখনও পর্যন্ত দেখা যায়নি প্রকাশ্যে। রাখি দাবি করেন, তাঁর স্বামী রীতেশ নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসে কর্মরত। তবে সেই সমস্ত গল্পের র পর এবার রাখি নিজেই একটি ইনস্টাগ্রাম ভিডিওতে জানিয়েছেন যে তিনি গর্ভবতী। যদিও এটি একটি মজার ভিডিও। রাখি সত্যিই গর্ভবতী কিনা তা জানা যায়নি।

রাখির এই ভিডিও ঘিরো তোলপাড় শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই দাবি করছেন রাখি ‘অতি নাটকীয়তার রানি’ হয়ে উঠেছেন! শোনা গিয়েছিল, বিগবস ১৩ -এ রাখীকে দেখা যাবে খুব শিগগিরই সঙ্গে থাকবেন তাঁর স্বামী। তবে এখন সেই আশায় জল ঢেলে নয়া ভিডিও পোস্ট করেন ড্রামা কুইন।

কিছুদিন আগেই বিয়ের পোশাকে তাঁর ছবি ভাইরাল হয়েছিল। তখন তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, যে এটা ব্রাইডাল ফটোশ্যুট। এরপর হোটেলের ঘরে তাঁর হানিমুনের ছবি ভাইরাল হয়ে যায়।

রাখি বলেছেন, তাঁর দীর্ঘদিনের স্বপ্ন যে তিনি টিভি শো প্রডিউস করবেন। এবার তাঁর সেই স্বপ্ন সত্যি হবে বলে মনে করছেন তিনি। কিভাবে তাঁদের প্রেমের শুরু সেই গল্পও বলেছেন রাখি। রাখি বলেছেন, প্রভু চাওলার সঙ্গে তাঁর সাক্ষাৎকার দেখার পরই প্রেমে পড়ে যান তিনি। এরপর থেকেই তাঁকে হোয়াটসঅ্যাপ করতে শুরু করেন।

এরপর ফোনে কথা শুরু হয় দুজনের। প্রায় বছর দেড়েক আগে থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। আগে রাখী দীপক কলালের সঙ্গে বিয়ের ঘোষণা করেছিলেন৷ পরে জানাতে পারা গিয়েছে সেটি আসলে সত্যি নয়৷ বর্তমানে এক এনআরআইকে বিয়ে করেছেন রাখী এমন খবরেই সরগরম সোশ্যাল মিডিয়ায়৷ পরে দীপক রাখী সম্বন্ধে অনেক খারাপ কথা বলেছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension