প্রধান খবরবাংলাদেশরাজনীতি

ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন বিকেলে

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন আজ শুক্রবার ২১ ডিসেম্বর বিকেলে জোটের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবারের ২০ ডিসেম্বর সংবাদ সম্মেলন স্থগিত করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন।

জানতে চাইলে গণফোরামের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, সারা দেশে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, গ্রেফতারসহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলন ডেকেছিলেন ড. কামাল হোসেন।হঠাৎ করে তিনি অসুস্থবোধ করায় বৃহস্পতিবার তা স্থগিত করা হয়।

এদিকে ঢাকায় আগামী বৃহস্পতিবার গণসমাবেশ করতে চায় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। ২৮ ডিসেম্বর সকাল ৮টার পর সব ধরনের সভা-সমাবেশ আয়োজনে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকায় এর আগের দিন গণসমাবেশটি করতে চায় তারা।

ওই দিন দুপুর ১২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে। এর আগে ২৪ ডিসেম্বর রাজধানীতে গণ র‌্যালি করারও সিদ্ধান্ত রয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের।

জোটের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।তারা জানান, গণসমাবেশ ও গণর্যালি করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর আবেদন করা হবে। অনুমতি না মিললে পরবর্তী করণীয় ঠিক করবেন তারা।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension