প্রধান খবরবাংলাদেশ

ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন নি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিলেন না জাতীয় ঐক্যফ্রন্ট থেক নির্বাচিত সাত সংসদ সদস্য, যাদের মধ্যে রয়েছেন বিএনপির পাঁচজন এবং গণফোরামের দুই জন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার পর জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও স্বতন্ত্রভাবে নবনির্বাচিত সদস্যরা শপথ নিলেও এই এলাকায়ই আসতে দেখা যায়নি ঐক্যফ্রন্টের কাউকে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই ভোটে কারচুপি-জালিয়াতির অভিযোগ তুলে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফলাফল প্রত্যাখ্যান করে জানিয়ে দেন, শপথ নেওয়ার প্রশ্নই আসে না। এই নির্বাচনের ফলাফল আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ঐক্যফ্রন্টের সাত এমপিই সংসদে বিরাট ভূমিকা রাখতে পারেন।

কিন্তু বৃহস্পতিবার বিএনপি বা ঐক্যফ্রন্টের কেউই এলেন না শপথ অনুষ্ঠানে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension