
ওজন পার্কে ভয়াবহ আগুন: দুইজন আহত, আতশবাজিই কারণ!
রিপোর্ট: হোসনেআরা চৌধুরী
নিউ ইয়র্ক | অক্টোবর ২২, ২০২৫–নিউ ইয়র্কের কোয়িন্স এলাকার ওজন পার্কে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে দুই জন আহত হয়েছেন। বুধবার ভোররাতে Lincoln Street এলাকার একটি বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে, যা মুহূর্তেই পাশের আরেকটি বাড়িতে ছড়িয়ে পড়ে।
ফায়ার ডিপার্টমেন্ট (FDNY) জানিয়েছে, আগুনের উৎস ছিল অবৈধ আতশবাজি। দীপাবলি উদ্যাপন উপলক্ষে ব্যবহৃত ফায়ারওয়ার্কসের স্ফুলিঙ্গ থেকেই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
দুই জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ৬০ জনেরও বেশি ফায়ারফাইটার প্রায় এক ঘণ্টা ধরে কাজ করেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বহুদিন ধরেই এলাকায় আতশবাজির বিরোধিতা করা হচ্ছিল, কিন্তু কর্তৃপক্ষ পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। নিউ ইয়র্ক সিটিতে সব ধরণের আতশবাজি অবৈধ হলেও, দীপাবলির সময় অনেক জায়গায় তা ব্যবহৃত হয়।
এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল—উৎসবের আনন্দও যেন দায়িত্ববোধের সীমা অতিক্রম না করে।



