
মো. শোয়েব সিফাত শিমুল
যখন আমি কবিতা লিখে শেষ করি
দেখি শত বছর কবে কেটে গেছে
কত শত বছর তোমায় দেখি না
কবিতায় শত বছর কেটে গেছে।
শিল্পীর অসাধারণ কারুকার্যে আঁকা
তোমার সেই মায়াবী চোখের সৌন্দর্যে
ছারখার হয়ে গেছে সভ্যতার রূপ
তাই সমৃদ্ধ নগরী ট্রয় ধ্বংস্তুপ!
প্রেমের মিনার তাজ কি সুন্দর স্মৃতি
কবিতার মধ্যেই তোমায় ভালোবাসি
যখন আমি তোমার সাথে কথা বলি
ভাবি শত বছর কবে কেটে গেছে
কত শত বছর তোমায় নিই না
আপেক্ষায় শত বছর কেটে গেছে।



