যুক্তরাষ্ট্র

করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করার প্রতিবাদে ওয়াশিংটনে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে রবিবার করোনা টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার লোক।

তারা স্বাধীনতা দাবি করে টিকা নেয়ার বাধ্যতামূলক নীতিকে অত্যাচার হিসেবে উল্লেখ করেছে। খবর বাসসের।

সমাবেশে বক্তারা করোনা টিকার বাধ্যতামূলক নীতির বিরুদ্ধে একের পর এক বক্তৃতা দেয়। কেউ কেউ একে হলোকাস্টের সঙ্গে তুলনা করে। আবার কোন বক্তা বলেছে, স্বাধীনতা ও বাধ্য করার নীতি একসঙ্গে যায় না। তেল আর জল একসঙ্গে মেশে না।

আরও এক বক্তা বলেছে, বাধ্য করার নীতি যথাযথ নয়। টিকা কাজ করছে না। টিকা সম্পর্কে আমাদের মিথ্যা বলা হয়েছে।

সমাবেশে অনেককে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বিরোধী পোস্টার বহন করতে দেখা গেছে। এছাড়া কারও কারও হাতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে পতাকা ছিল।

সমাবেশে আরও এক বক্তা বলেছে, টিকা সাধারণত চমৎকার। এটি লাখ লাখ লোকের জীবন বাঁচাচ্ছে। কিন্তু বাধ্যতামূলক করার বিষয়টি সম্পূর্ণ অযৌক্তিক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension