বাংলাদেশ

কী বার্তা আনলেন ফখরুল?

রূপসী বাংলা ডেস্ক: শনিবার বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে খালেদা জিয়া কি নির্দেশ দিয়েছেন তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দলটির নেতাকর্মীদের মধ্যে।

যদিও সংবাদ মাধ্যমকে ফখরুলে বলেছেন,  ‘এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। রাজনীতির বিষয়ে নিয়ে কোনো কথা হয়নি।’

তবে সূত্র বলছে, আগামী সেপ্টেম্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। সে বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে ফখরুলের। এছাড়া আগামী নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর রাজনৈতিক জোট গঠন ও নির্বাচন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা পেয়েছেন মির্জা ফখরুল।

প্রায় একঘণ্টার সাক্ষাৎ শেষে কারাগার থেকে বেরিয়ে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একইসঙ্গে দেশবাসীকে সজাগ থেকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার  বিকাল পাঁচটার দিকে রাজধানীর পুরনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের এ কথা জানান মির্জা ফখরুল।

শনিবার বিকাল চারটায় কারাগারে প্রবেশ করেন মির্জা ফখরুল। বেরিয়ে  এসে তিনি সাংবাদিকদের তিনি বলেন,  চেয়ারপারসন বেশ অসুস্থ। তবে তার মনোবল শক্ত আছে। আমরা আমাদের অবস্থার কথা তাকে জানিয়েছি। আমরা আশা করছি, দ্রুতই তার জামিন হবে।

এক প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব জানান, তার শারীরিক অবস্থা আগে যেমন দেখেছি, তেমনই আছে। তার চেয়ে ভালো নেই। ’ সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে কোনও আলোচনা হয়নি বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দেশনেত্রী সবার মনোবল ধরে রাখতে বলেছেন। দেশবাসীর উদ্দেশে বলেছেন, দোয়া করতে বলেছেন, সজাগ থাকতে বলেছেন। গণতন্ত্রের জন্য জনগণ যেন ঐক্যবদ্ধ হয়। ’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension