
কোরভিশনের সেলিব্রেশন পার্টনারশীপ
বর্ণমালা নিউজ: কোরভিশন ফাউন্ডেশন ইনক এবং নিউইয়র্কের খ্যাতনামা ল’ ফার্ম ডিভিড অব হ্যাচার এন্ড সিট্রন এলএলপির আয়োজনে সেলিব্রেশন অব পার্টনারশীপ ফর এ্যাম্পাওয়ারিং কমিউনিটিজ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভাটি গত ১৭ আগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। মূলত: এই সভায় কোরভিশন ডেভিড হ্যাচার ল’ ফার্মকে কম্যুনিটির সামনে উপস্থাপন করে। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্স্যুলেটের কন্সাল জেনারেল সাদিয়া ফয়েজুন নেসা, বিশিষ্ট আইনজীবী র্যালি হ্যাচার, কোরভিশনের প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট আইনজীবী মাইকেল ড্রাফি প্রমুখ।
সাদিয়া ফয়েজুন নেসা বলেন, আমি যতদূত জেনেছি কোরভিশন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে বাংলাদেশীদের পাশে দাঁড়িয়েছে। তারা মহৎ কাজ করছে।

সাদিয়া ফয়েজুন নেসা তার বক্তব্যে ১৫ আগস্টের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রসহ যেসব দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনিরা পালিয়ে রয়েছে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়ার জন্য সেই সব দেশের উপর চাপ সৃষ্টি করতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান জানান।
এটর্নী হ্যাচার বলেন, আমি এই পেশায় আছি ৪৫ বছর। আমি জানি বর্তমানে বাংলাদেশী কম্যুনিটি নিউইয়র্কে একটি রাইজিং কম্যুনিটি। আমি এই কমিউনিটির পাশে দাঁড়াতে চাই। তিনি আরও বলেন, আমার পূর্ব পুরুষরাও এ দেশে এসেছিলেন স্বপ্ন পূরণ করতে- কিন্তু স্বপ্ন পূরণ করা এত সহজ নয়। স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে অবশ্যই পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং আপনার অধিকারগুলো জানতে হবে। তিনি বলেন, আমাদের ল’ ফর্ম থেকে আমরা ইমিগ্রেশন ও মানুষের বিভিন্ন ধরনের অধিকার নিয়ে কাজ করি।
মাইকেল ড্রাফি বলেন, আমাদের ল’ ফার্ম দুর্ঘটনা কেইস করে থাকি। এ সব দুর্ঘটনার মধ্যে রয়েছে গাড়ী দুর্ঘটনা, কাজের জায়গায় পড়ে গিয়ে আহত হওয়া, রাস্তায় পড়ে যাওয়া। তিনি বলেন, কাজের জায়গা পারিশ্রমিক কম বা ওভার টাইম না দিলে মালিকের বিরুদ্ধে মামলা করা যায় এবং অর্থ আদায় করা যায়।

মোস্তাফিজুর রহমান কোরভিশনের সেবার কথা উল্লেখ করেন। সেই সাথে তিনি বলেন, ডেভিড হ্যাচার নিউইয়র্ক নয় আমেরিকার মধ্যে একটি নামকরা ল’ ফার্ম। নিউইয়র্কে বিভিন্ন লোকেশনে এই ফার্মের অফিস রয়েছে। এই ল’ ফার্মে প্রায় ৭০ জন আইনজীবী কাজ করেন। তিনি বলেন, এটি এমন একটি ল’ ফার্ম সব ধরনের কাজ করেন। অর্থাৎ এক প্রতিষ্ঠানেই একটি মানুষ বা পরিবারের সকল কাজ করা যায়। অন্য কোথাও যেতে হবে না।
কোরভিশন যে সব কাজ করে সেগুলো হচ্ছে- ব্যাংক ক্রাপ্সি, ভ্যাকেন্ট জাজমেন্ট, ফরক্লোজার, কালেকশন, ট্যাক্স লিন, ক্রেডিট বিল্ড, বিজনেস লোন, পার্সোনাল লোন, মর্গেজ, স্টুডেন্ট লোন, ইমিগ্রেশন, হাউজিং, পাবলিক বেনিফিট, ডিজাবিলিটি ইত্যাদি।



