বিনোদন

ক্যাটরিনা অ্যাকশন দৃশ্যে কি অখুশি আমির?

রূপসী বাংলা ডেস্ক:ঠগস অফ হিন্দোস্তান নিয়ে বিতর্ক শেষই হচ্ছে না। এতদিন গুঞ্জন শোনা যাচ্ছিল, ছবিতে ক্যাটরিনা কাইফের থেকে নাকি বলিউডে নতুন আসা ফতিমা সানা শেখকে জোর করে আমির খান বেশি গুরুত্ব দিচ্ছেন। আর এখন শোনা যাচ্ছে, শ্যুটিংয়ে নাকি বারবার রি শট হচ্ছে। হচ্ছে ক্যাটরিনার অ্যাকশন দৃশ্যগুলি। কারণ ক্যাট যেভাবে অ্যাকশন করছেন, তাতে নাকি খুশি হতে পারছেন না মিস্টার পারফেকশনিস্ট আমির।

তবে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস একটি বিবৃতি জারি করে বলেছে, এই গুজব পুরোপুরি ভিত্তিহীন। ছবির কোনও  অংশের রি শট হচ্ছে না। না ক্যাটরিনার দৃশ্য, না অন্য কারও।

ধুম ৩ ও টাইগার জিন্দা হ্যায়তেও অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে ক্যাটরিনাকে। খুব একটা ভাল অভিনেত্রী বলে তাঁর কোনওদিনই সুনাম নেই। তবে বলেছেন, অ্যাকশন দৃশ্যে অভিনয় উপভোগ করেন তিনি।

৭ নভেম্বর মুক্তি পাবে ঠগস অফ হিন্দোস্তান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension