বিনোদন

ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে

রূপসী বাংলা ডেস্ক:ক্যানসার  ধরা পড়েছে বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের।আজ বুধবার তিনি নিজেই এ কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে সোনালি জানিয়েছেন, তাঁর ‘হাই গ্রেড ক্যানসার’ ধরা পড়েছে। তা ছড়িয়ে পড়েছে। বিষয়টি তিনি আগে বুঝতে পারেননি।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘জীবনে অনেক সময়ই অপ্রত্যাশিত কঠিন সংকটের মুখে পড়তে হয়। সম্প্রতি আমার হাই-গ্রেড ক্যানসার ধরা পড়েছে, যা ছড়িয়ে পড়েছে। আমি এই বিষয়টি আগে বুঝতেই পারিনি। সামান্য যন্ত্রণার জন্য কিছু পরীক্ষা করতে হয়। আর সেই পরীক্ষাতেই অপ্রত্যাশিত বিষয়টি ধরা পড়ে। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা আমার পাশে দাঁড়িয়েছে।এজন্য আমি ধন্য ও তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ’।
সোনালি লিখেছেন, ‘এক্ষেত্রে অবিলম্বে ও দ্রুত ব্যবস্থা নেওয়া ছাড়া অন্য কিছু উপায় নেই। আমার চিকিত্সকরা সেই পরামর্শই দিয়েছেন। নিউইয়র্কে বর্তমানে আমার চিকিত্সা চলছে। আমি আশাবাদী এবং এই রোগের সঙ্গে প্রতিটি পদক্ষেপে লড়াই করতে আমি দৃঢ়সংকল্প। গত কয়েক দিনে আমি যে অভাবনীয় ভালোবাসা ও সমর্থন পাচ্ছি, এখন সেটাই সবচেয়ে বেশি সাহায্য করছে। এজন্য আমি কৃতজ্ঞ। আমি জানি, এই লড়াইয়ে আমার পাশে রয়েছে আমার পরিবার ও বন্ধুরা’।

হাম সাথ সাথ হ্যায়, সরফারোস, কল হো না হো-র মতো সিনেমায় জনপ্রিয়তা পেয়েছেন সোনালি বেন্দ্রে। সম্প্রতি একটি জনপ্রিয় টেলিভিশন শো-তে তাঁর জায়গায় জাজ-এর ভূমিকায় নেওয়া হয়েছে হুমা কুরেশিকে।
এর আগে এ বছরই বলিউড অভিনেতা ইরফান খানের নিউরোএনডোরসাইন টিউমার ধরা পড়ে। তিনি এখন সেরে ওঠার পথে বলে জানা গিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension