
নিউ ইয়র্কে গভর্নর অ্যান্ড্রু কুমোর এমটিএ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পিটিশন
জাহান আরা দোলন: নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি বা মহানগর পরিবহন কর্তৃপক্ষ, যা এমটিএ নামে পরিচিত, এর ভাড়া বৃদ্ধির আন্দোলন ও প্রতিবাদ দীর্ঘদিন ধরেই চলছিল। এবারে এমটিএ ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে পিটিশন করা হয়েছে।
‘অ্যাক্টনাও ডট আইও’ ডোমেইনের একটি ওয়েব সাইটে এ পিটিশন সংগ্রহ করা হচ্ছে।
নিউ ইয়র্কবাসীদের অনেকেই অ্যাক্টনাওয়ের ওয়েব লিঙ্কটি এখন টুইটারে শেয়ার করছেন।
অ্যাক্টনাও-এর এ লিঙ্কটি ইতোমধ্যে নিউ ইয়র্ক স্টেট সিনেটর জেসিকা র্যামোস রিটুইট করেছেন। সিনে. জেসিকা র্যামোস লিখেছেন, ‘পুরো রাজ্যে রাতের পরিষেবা বন্ধ করে দেওয়ার ফলে তার কর্মীরা বাধ্য হয়ে ক্যাব চালাচ্ছে। কেননা সত্যিকার অর্থেই অনেকের কাছে টাকা নেই। এক জঘন্য লজ্জা।’
thank you State Senator Ramos! Will you also join us in calling on @NYGovCuomo to cancel his #UnFairHike asking riders to pay MORE for LESS subway and bus service?!
A vote could come before #CuomosMTA as soon as 1/21! https://t.co/9BnCoR9usb
— 🚇 Riders Alliance (@RidersAlliance) January 8, 2021
টুইটার লিঙ্কটিতে ক্লিক করলে একটি উইন্ডো খুলে যায়। উইন্ডোর বাঁ দিকে সাবওয়ে রাইড ও গভর্নর কুমোর মাস্ক পরিহিত ছবি। ওপরে লেখা রয়েছে, ‘গভ. কুমোকে বলুন তার অন্যায় বাস এবং সাবওয়ে রাইডার ট্যাক্স বাতিল করতে!’
তার নীচে লেখা, ‘গভ. কুমো রাইডারদের কম দামে বেশী দিতে বলতে পারে না।’
ডান পাশে একটি ফরম দেওয়া আছে। তাতে নিজের সম্পর্কে তথ্য দিয়ে যে কেউ নিজের বক্তব্য ও অভিযোগ জানাতে পারবেন। ফরমটি পূরণ করে ‘সেন্ড’ বোতামে ক্লিক করলে সেটি গভ. কুমোর কাছে ইমেইল আকারে চলে যাবে।
নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, গেল ডিসেম্বরেও বিক্ষুব্ধ সাধারণ যাত্রীরা প্রস্তাবিত এমটিএ ভাড়া ও টোল বৃদ্ধির প্রতিবাদে অ্যান্ড্রু কুওমোর মিডটাটাউনের কার্যালয়ের বাইরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছিলেন।
চালক এবং সমর্থকরা বলছেন, এই ভাড়া বৃদ্ধি মূলত নিয়মিত কর্মীদের ওপর করের পরিমাণ হিসাবে পরিগণিত হবে।
মহানগর পরিবহন কর্তৃপক্ষ বা এমটিএ’র ২০০৯ সাল থেকে নীতিমালা অনুযায়ী প্রতি দু বছরে ভাড়া বাড়াতে পারে।
এ বছরের শুরুতে এমটিএ বোর্ডে অনুমোদিত হলে ভাড়া ও টোল বৃদ্ধির বিষয়টি মার্চ মাস থেকে কার্যকর হবে।❐



