
প্রধান খবরবাংলাদেশ
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে তিনজন আটক
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে ডিজিটাল সিকিউরিটি আইনে তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
গতকাল ২০ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর শ্যামলী থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. ওয়াহিদুন্নবী (৪৭), আরাফাত তারুন্য তামাদি (৩৭) ও আব্দুল্লাহ জাবিদ (৪৫)।
র্যাব-২ এর উপ-অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটকরা ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুজব ছড়িয়ে আসছিল। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন মনগড়া প্রচারণা চালাচ্ছিল। আটক তিনজনই পেশায় ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে অপরাধ করেছে।



