বিনোদন

চারদিনে ১৩০ কোটি ছুঁল সল্লু ভাইজানের ‘ভারত’

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ভাইজানের পক্ষে বেঞ্চমার্ক স্থাপন করাটা যে খুব একটা কঠিন কাজ নয় তা প্রমাণিত হল আরও একবার। চারদিনের মধ্যেই ১৩০ কোটি ছুঁয়েছে সলমন খানের ছবি ‘ভারত’।

৫ জুন ঈদের দিন মুক্তি পেয়েছে ভারত। শনিবার ২৬.৭০ কোটি টাকা আয় করেছে, সবমিলিয়ে ‘ভারত’-এর বক্স অফিসের অঙ্ক এখন ১৩০ কোটি টাকা। ‘ভারত’-এ সলমন ছাড়াও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, তাব্বু, সুনীল ‌গ্রোভার, দিশা পাটানি, জ্যাকি শ্রফ। এই ছবিতে অনেক কিছু দেখে নাক সিঁটকোতেই পারেন। কিন্তু দেশ আমাদের সকলের, এই বোধ জাগিয়ে তুলতে সক্ষম ‘ভারত’।

যেমন গ্রোভারের অনবদ্য অভিনয়ে সমৃদ্ধ ‘বিলায়তি’র চরিত্রটি একজন মুসলমান। সংলাপ কিছু ক্ষেত্রে অতি নাটকীয় মনে হলেও আমাদের ফিরিয়ে নিয়ে যায় এমন এক সময়ে, যখন নির্ভয়ে দুই ঘোর শত্রুর মধ্যেও ‘দোস্তি’ এবং ‘ভাইচারা’র কথা বলা যেত। বলা যেত যে আসলে সবাই এক, দেশভাগের ফলে হৃদয় ভাগ হয় নি৷ বজরঙ্গি ভাইজান-এর ছায়া অল্প হলেও রয়েছে এই ছবিতে বলেই মত অনেকের।

টাইগার জিন্দা হ্যায় ছবিটির পর দ্বিতীয় ব্লক বাসটার ছবি হিসেবে জায়গা করে নিতে চলেছে ভারত। সল্লু ভাইয়ের ঝুলিতে প্রায় ১৪ টি ছবি রয়েছে যে গুলির বক্স অফিস ১০০ পার করে গেছে। যার মধ্যে ২ টি ছবি ২০০ কোটির গণ্ডি পেরিয়েছে। অন্য একটি ছবি পেরিয়েছে ৩০০ কোটির ঘর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension