বিনোদন

চিত্রনাট্য শুনে যদি সলমন বলেন, ‘কাল বলব’, তাহলে…..

রূপসী বাংলা ডেস্ক:বলিউড অভিনেতা সলমন খান যখন কোনও সিনেমার কাজ করেন তখন নিজের পছন্দ অনুযায়ী, চিত্রনাট্য বদলাতে থাকেন। এ ব্যাপারে খোলামেলা ভাবে নিজের পছন্দ জানিয়ে দেন তিনি। সম্প্রতি তাঁর আসন্ন সিনেমা ‘রেস ৩’-র প্রোমোশনে ব্যস্ত সলমন। ছবির প্রচারের সময়ই নিজের সম্পর্কে অজানা কথা জানিয়েছেন সলমন।
তাঁকে প্রশ্ন করা হয়, এখন যে সব সিনেমার প্রস্তাব এসেছে, সেগুলি সম্পর্ক অভিনেতা হিসেবে তিনি সন্তুষ্ট কিনা। এই প্রশ্নের বেশ আকর্ষণীয় জবাব দিয়েছেন সলমন। তিনি বলেছেন, যে সিনেমার চিত্রনাট্য তাঁর প্রথমেই ভালো লেগে যায়, শুধু সেই সিনেমাগুলি করতেই তিনি পছন্দ করেন। যদি কোনও চিত্রনাট্য শুনে বলেন যে, ‘কাল বলব’ বা ‘আমার কিছুটা সময় চাই’, তার মানে ওই সিনেমায় তিনি কখনওই অভিনয় করবেন না।
রেস ৩ সিনেমার চিত্রনাট্যে কিছু বদল ঘটানোর পর চুক্তি সই করেন সলমন। ২০১৫-তে খবর এসেছিল, আব্বাস মস্তান এই সিনেমা সইফ আলি খানকে নিয়েই তৈরি করবেন। পরের বছর খবর পাওয়া যায়, প্রযোজক রমেশ নৌরানি সলমনকে প্রস্তাব দিয়েছেন। তখন সলমন চিত্রনাট্যে কিছু বদলের প্রস্তাব দেন। রেস ৩-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এ কথা বলেন সলমন।
আগামী ১৫ জুন রেস ৩ মুক্তি পাবে। এই সিনেমায় সলমন ছাড়াও রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহ, অনিল কপূর ও ববি দেওলের মতো তারকা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension