আন্তর্জাতিক

চীনে গাড়ি হামলায় নিহত ৯

রূপসী বাংলা ডেস্ক: দক্ষিণাঞ্চলীয় চীনের এক ব্যস্ত সড়কে লোকজনের ভিড়ের ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় কমপক্ষে নয়জন নিহত এবং আরো ৪৩ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে হুনান প্রদেশের হেনজিয়াং শহরের বিনজিয়াং স্কয়ারে এই ঘটনা ঘটে। ঘাতক চালক তার লাল রংয়ের গাড়িটি পথচারীদের ওপর তুলে দেয়।

স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, আহতদের কয়েকজন ছুরিকাহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক চালককে আটক করেছে পুলিশ। ওই চালকের আগের অপরাধী রেকর্ড আছে বলে জানিয়েছেন চীনা কর্মকর্তারা। তবে এটি কোনো সন্ত্রাসী ঘটনা কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি তারা।

চীনের সংবাদ মাধ্যমে হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, হামলা থেকে বাঁচতে লোকজন ব্যস্ত সড়কে দৌড়াচ্ছে। নিহত কয়েকজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে রাস্তায় ।

সন্দেহভাজন হামলাকারীর নাম ইয়াং জানয়ুন (৫৪)। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, মাদক সংক্রান্ত অপরাধের কারণে বেশ কয়েক বছর কারাগারে ছিলেন ওই চালক।

সূত্র: বিবিসি

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension