বাংলাদেশ

ছাত্রলীগের সংঘর্ষে হবিগঞ্জ রণক্ষেত্র, আহত ২০

রূপসী বাংলা ডেস্ক:হবিগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ জুন) দুপুরে সরকারি বৃন্দাবন কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। এসময় কলেজের বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

আহতদের মধ্যে বৃন্দাবন কলেজ ছাত্রলীগ নেতা আফরোজ হোসেন, ছাত্রলীগ কর্মী সাহান মিয়া, হাফিজ উদ্দিন, শাহনুর আহমেদ, সুমেল মিয়া, মনির হোসেন, নিয়ল মিয়া, ছারোয়ার হোসেন, মোমিন মিয়া, আফজল মিয়া, শিপন মিয়া, রাসেল মিয়া, আরিফুর রহমান, করিম আহমেদ ও আব্দুল্লাহকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, চলতি একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নিয়ে ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় এ সংঘর্ষ চলে। এসময় কলেজের আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াছ হোসেন জানান, তারা সবাই ছাত্রলীগের কর্মী। হঠাৎ তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমার মনে হচ্ছে নতুন শিক্ষার্থীদের কাছে নিজেদের শক্তি শ্রদর্শনের জন্যই এমনটি করেছে তারা।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী জানান, কলেজে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর তারা ছাত্রলীগের নাম ব্যবহার করেছে। জেলা ছাত্রলীগে কোনো গ্রুপিং নেই।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেন বলেন, কলেজ এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension