প্রবাস

এন মজুমদার পুনরায় ব্রঙ্কস কমিউনিটি বোর্ড মেম্বার মনোনীত

রূপসী বাংলা ডেস্ক:ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর সদস্য বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট, ইমিগ্রেশন বিষয়ক নিয়মিত লেখক, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার পঞ্চম বারের মতো স্থানীয় প্ল্যানিং বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন। প্রতি দুই বছর অন্তর এই মনোনয়ন দেয়া হয়। এই মেয়াদ শেষে ২০২০ সালের ৩০ মার্চ এন মজুমদার তাঁর ১০ বছরের কমিউনিটি সার্ভিস সমাপ্ত করবেন। উল্লেখ্য, বর্তমানে তিনি উক্ত বোর্ডের প্রথম ভাইস চেয়ারম্যান এবং ল্যান্ড ও জোনিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় আইনশৃংখলা, নির্বাচিত প্রতিনিধির পরামর্শ, ভূমি ব্যবহারসহ জনকল্যাণমূলক বহু সিদ্ধান্ত কমিউনিটি বোর্ডসমূহে গ্রহণ করা হয়। কমিউনিটি বোর্ড সদস্যগণ স্থানীয় সিটি কাউন্সিল মেম্বার, এসেম্বলিম্যা, ষ্টেট সিনেটরদের সুপারিশক্রমে বরো প্রেসিডেন্ট দুই বছরের জন্য এ মনোনয়ন দেন এবং প্রতি দুই বছর অন্তর তিনি তা নবায়ন করেন। প্রেস বিজ্ঞপ্তি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension