প্রবাস

জহিরুল ইসলাম বাবুল পেলেন ‘হোম টাউন হিরো’ পুরস্কার

আটলান্টিক সিটি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটির ‘হোম টাউন হিরো’র পুরস্কার পেলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল।

গত ১৯ মে, বৃহস্পতিবার সন্ধ্যায় স্টকটন বিশ্ববিদ্যালয়ের ফ্যানি লো হেমার হলরুমে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে জহিরুল ইসলাম বাবুলকে আটলান্টিক সিটির ‘হোম টাউন হিরো’ পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে ‘হিরো অব আওয়ার হোম টাউন’ সংগঠনের চেয়ারওম্যান মিসেস জুডি বরোস ও জেফ ডরসি তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় বিভিন্ন কমিউনিটির সন্মানিত ব্যক্তিরা ছাডাও কাউন্সিলম্যান মো. হোসাইন মোর্শেদ , কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলানটিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজে সাংগঠনিক সম্পাদক মো. শাহরিয়ার আহমদ,
কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রহিম, মো. মামুন, মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্হিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension