
জাতীয় সংসদে বিরোধী দলের নেতার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার দোয়া ও মিলাদ
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: গত ২১ শে জানুয়ারী রোজ সোমবার বাদ মাগরিব জ্যাকসন হাইটস জামে মসজিদে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। হুসেইন মুহাম্মদ এরশাদ বর্তমানে সুচিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছে। তাহার জন্য নেতৃবৃন্দ প্রবাসী সকল ভাই বোনের কাছে দোয়া চান। তিনি যেন সুস্থ হয়ে আগামী জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসে বাংলার অবহেলিত মানুষের কথা বলিতে পারে।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমান, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু, জাপার সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট আলহাজ্ব হারিছ উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ বারী টুটুল, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক খায়রুল আলম প্রমুখ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের পেশ ইমাম।



