যুক্তরাষ্ট্র

টুথব্রাশ দিয়ে দেয়ালে গর্ত করে কারাগার থেকে পালায় দুই বন্দি

দাঁত মাজার ব্রাশ দিয়ে ঘষে ঘষে কারাগারের দেয়ালে গর্ত করে পালিয়ে গেছেন দুই বন্দি। শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রদেশে।

ছবির গল্পের মতো পালিয়ে লাভ হয়নি ওই দুই কারাবন্দির। পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরই একটি রেস্তরাঁয় বসে প্যানকেক খাওয়ার সময় পুলিশ আবার তাদের গ্রেফতার করে।

সংবাদমাধ্যম ‘নিউপোর্ট নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, জেল পালানো ওই দুই আসামির নাম জন গারজা ও আরলি নিমো। গত সোমবার সন্ধ্যায় তারা জেল থেকে নিখোঁজ হয়ে যান। তাদের কক্ষ তল্লাশি করে একটি গর্তের খোঁজ পাওয়া যায়।

জেল কর্তৃপক্ষের কাছে পুরো বিষয়টি পরিষ্কার হলে তারা তল্লাশি অভিযান শুরু করেন। যদিও পুলিশকে বেশি কসরত করতে হয়নি। মঙ্গলবার ভোরে জেলের কাছেই হ্যাম্পটন শহরের একটি রেস্তরাঁয় খাবার খাওয়ার সময় তাদের আবার গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়ার পর ওই দুই আসামি জানান, টুথব্রাশ ও একটি ধাতব বস্তু ব্যবহার করে তারা জেলের ভিতরে ওই গর্ত করেছিলেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গারজা আদালত অবমাননার জন্য ও নিমো ক্রেডিট কার্ড জালিয়াতির জন্য সাজা খাটছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension