
টেক্সাস ডেমোক্র্যাটিক পার্টির কাউন্টি চেয়ারম্যান রহিম র্যা নিহাল
বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ী নিহাল রহিম ডেমোক্র্যাটিক পার্টির রিফ্যুজিয়ো কাউন্টির চেয়ারম্যান হয়েছেন। টেক্সাস ডেমক্র্যাটিক পার্টির চেয়ারম্যান গিলবার্টো হিনোজোসা এ সিদ্ধান্তের কথা টেক্সাস স্টেটের সেক্রেটারিকে জানিয়েছেন। গত ৪ নভেম্বর এক চিঠিতে বিষয়টি অবহিত করেছেন তিনি।
উল্লেখ্য, টেক্সাস রিপাবলিকানদের ঘাঁটি হলেও সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা বসতি ও ব্যবসা শুরু করায় গত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে ব্যাপক প্রভাব পড়েছে। নিহাল রহিমও ছিলেন ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের অন্যতম সংগঠক।
নিহাল রহিম বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রচনায় জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলার পরিক্রমায় মার্কিন প্রশাসনের সহায়তার দিগন্ত প্রসারিত করতে আমি সর্বাত্মক চেষ্টা চালাবো।’
যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক নেতা রহিম বলেন, বাংলাদেশের সামগ্রিক কল্যাণে কিছু করতে হলে সবারই উচিত মূলধারায় সম্পৃক্ত হওয়ার।
এর আগে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূণ অবদানের জন্য সিআইপি পদক পেয়েছেন রহিম।



