
ট্রাম্পের জেল হলে রাস্তায় নাচবেন পর্নো তারকা স্টর্মি ডানিয়েল
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে জেলে পাঠানো হলে রাস্তায় নাচার প্রতিশ্রুতি দিয়েছেন পর্নো তারকা স্টর্মি ডানিয়েল (৪৪)।
অভিযোগ আছে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়ে তার মুখ বন্ধ করিয়েছিলেন ট্রাম্প। কারণ, স্টর্মির সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। কিন্তু ম্যানহ্যাটান ডিস্ট্রিক্ট এটর্নি আলভিন ব্রাগ এ অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন।
সেই মামলায় ট্রাম্পকে গ্রেপ্তার করা হতে পারে বলে নিজেই স্বীকার করেছেন। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানাতে রাস্তায় নামার আহ্বান জানান সমর্থকদের প্রতি।
পর্নো তারকার সঙ্গে ট্রাম্পের এই সম্পর্কের খবর নতুন নয়। তিনি ২০১৬ সালের আগে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন।
এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন স্টর্মি ডানিয়েল। তিনি দাবি করেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টর্মিকে ওই অর্থ দিয়েছিলেন ট্রাম্প।



