
ডেনমার্কে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে মোস্তফা মজুমদার বাচ্চুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় কোপেনহেগেনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল মেজর জিয়া ও তার সাথে পরিকল্পিত সহযোগী (কর্নেল রশিদ ও মেজর ডালিম) খুনিরা শুধু একজন ব্যক্তিকেই (পরিবারসহ) হত্যা করেনি, তারা পুরা জাতিকে হত্যা করতে চেয়েছিল। তেমনি ২১ আগস্ট ২০০৪ সালে গ্রেনেট হামলা ও গুলি করে হত্যা করতে চেয়ে ছিল তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে, কিন্তু ভাগ্যের জোরে তিনি বেঁচে যান। যার পরিকল্পনাকারী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান তারেক জিয়া। এর মাধ্যমে প্রমাণিত হয় জিয়া পরিবারই পাকিস্তানের এজেন্ট ও খুনি পরিবার। কিন্তু তাদের জানা ছিল না ব্যক্তিকে হত্যার মাধ্যমে তার চেতনাকে হত্যা করা যাই না।
বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে স্বাধীনতার অসমাপ্ত স্বপ্ন পূরণে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনরাত বাংলাদেশের মানুষের জন্য ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন। বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা আজ অনেক উপরে।
বাংলাদেশের উন্নয়ন আজ সকলের কাছে বিভিন্নভাবে দৃশ্যমান। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বপ্নগুলি আজ বাস্তবায়ন হতে চলেছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ ঘোষ, মাহবুবুল হক, রিয়াজুল হাসনাত রুবেল, সহসভাপতি খোকন মজুমদার, নাছির উদ্দিন সরকার, মোহাম্মদ ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন, নুরুল ইসলাম, বোরহান উদ্দিন, বেলাল হোসেন রুমি,
সাংগঠনিক সম্পাদক সরদার সাইদুর রহমান, গোলাম কিবরিয়া শামীম, শামীম খালাসী, মোহাম্মদ সোহাগ এবং সদস্য ওয়ালী হোসাইন রিপন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দপ্তর সস্পাদক মোহাম্মদ মামুন, সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম তুহীন খাঁন, যুব ও স্পোর্ট সম্পাদক পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিপন মোহাম্মদ, তত্ত্ব ও গবেষণা সম্পাদক অভিবাসন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, কার্যকরী কমিটির সদস্য: শফিকুর রহমান, অনু মিয়া, তাজবির আহমেদ, রাজু আহম্মেদ, নাজিম উদ্দিন, রাসেল মাতবার, এরশাদ মিয়া, নিজাম উদ্দিন বলী, বাবু, সোহেল খাঁন, সফিকুর রহমান, রনি আলম, আবু সোয়েব, রাসেল, সাইদুর রহমান, নাজমুল ইসলাম, সামছু আলম এবং শামীম খাঁনসহ আরও অনেকে।
বক্তারা, ২১ আগস্ট গ্রেনেট হামলার সাথে জড়িত সকল আসামির কোর্টের রায় দ্রুত কার্যকর করার জন্য এবং গ্রেনেট হামলার আসামি তারেক জিয়াকে লন্ডন থেকে দ্রুত দেশে এনে আদালতের রায় কার্যকর করার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক সফিকুল ইসলাম এবং জাতির পিতা ‘বঙ্গবন্ধু’, বঙ্গমাতা, জাতীয় চারনেতা, ভাষা শহীদ ও ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেট হামলায় শহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।



