
মুহাম্মদ রফিক ইসলাম
মোহের পর্দায় গেঁথে যায় কালো মায়া
বশ করে ফেলে অভিজ্ঞ চোখ
মন্ত্র-জাদু ছুঁড়ে শব্দতীর
গ্রাম কিংবা শহর কোথাও স্বস্তি নাই
সম্মোহন উৎসব
ডানায় ছলনা মেখে নাচে প্রজাপতি
খেই হারিয়ে জলজ রঙে
নূপুরের ঘ্রাণে ঢলে পড়ে মানুষ
অন্ধ কান শোনে না ভাঙনের গান



