বিনোদন

দুটি মানুষের প্রেম থাকলে বিয়ের আর কী প্রয়োজন!

রূপসী বাংলা ডেস্ক:দীর্ঘদিন ধরেই তাঁরা প্রেম করছেন একথা টিনসেল টাউনে কান পাতলেই শোনা যায়। কিন্তু বিয়ে কবে করবেন, সেই ভাবনা বোধহয় আজ আর কেউ ভাবে না। এখানে কথা হচ্ছে গ্ল্যামার দুনিয়ার চিরকুমার সলমন খান এবং তাঁর বান্ধবী ইউলিয়া ভান্তুরকে নিয়ে। প্রেম দিবসে যখন চারিদিকে প্রেমের হাওয়া, তখনই বিয়ে, ভালবাসা, প্রেম নিয়ে মুখ খুললেন রোমানিয়ান সুন্দরী ইউলিয়া।

সলমন-ইউলিয়া নিজেদের সম্পর্কের বিষয়ে সবসময়ই মুখে কুলুপ এঁটে থেকেছেন। কিন্তু সলমনের পারিবারিক অনুষ্ঠান হোক বা ছবির প্রচার অনুষ্ঠান, বহু জায়গাতেই ইউলিয়ার উপস্থিতি দেখা গিয়েছে। আর তারজন্যেই এই দুজনের সম্পর্কের গভীরতা নিয়ে জল্পনা বেড়েছে। আদও কী কোনও পরিণতি পাবে ইউলিয়া-সলমনের সম্পর্ক? এবিষয়ে রোমানিয় সুন্দরীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এখনও ইউলিয়া ঠিক জানেন না তাঁদের বিয়েটা কবে হবে। বিয়ে নিয়ে তাঁর তেমন কোনও তাড়াও নেই। তারপরই ইউলিয়ার জবাব, দুজন মানুষের মধ্যে যখন প্রেম থাকে, তখন আলাদা করে বিয়েটা নিষ্প্রোয়জন। বিয়েতো কাগজে হয়, সম্পর্ক সময় দিয়ে ধীরে ধীরে তৈরি করতে হয়। একটা সম্পর্কের একমাত্র গ্যারেন্টি প্রতিশ্রুতিবদ্ধ থাকার মানসিকতা।

ইউলিয়াও নিজেকে শুধুমাত্র সলমনের বান্ধবী হিসেবে দেখতে চান না। নিজের আলাদা পরিচয় তৈরি করতে চান। তাই কেরিয়ারটাও গুছিয়ে নিতে চান রোমানিয় সুন্দরী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension