আঞ্চলিকবাংলাদেশ

ধর্ষণের পর ৬ টুকরো: আদালতে প্রধান আসামির জবানবন্দি

সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসীর স্ত্রীকে (৩৫) গণধর্ষণ ও ছয় টুকরা করে লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত তিন আসামির মধ্য প্রধান আসামি জগন্নাথপুরের অভি মেডিক্যাল হল ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপ দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।

মঙ্গলবার বিকেলে দ্বিতীয় দফা রিমান্ড শেষে সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহবুবুল ইসলামের আদালতে হাজির করা হলে প্রধান আসামি জবানবন্দি প্রদান করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) পরিদর্শক লিটন দেওয়ান।

এর আগে গত রবিবার সুনামগঞ্জ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা তিন আসামির ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তাদের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্র জানায়, গত ১৬ ফেব্রুয়ারি সৌদি প্রবাসীর স্ত্রীকে কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে গভীর রাতে ফার্মেসির ভেতর ধর্ষণ করা হয়। ধর্ষণের বিষয়টি প্রকাশ করে দেওয়ার কথা বললে শ্বাসরোধে ওই নারীকে হত্যা করে লাশ ছয় টুকরা করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension