বিনোদন

নতুন নায়িকার সঙ্গে শাহরুখের ‘ডন থ্রি’

রূপসী বাংলা ডেস্ক:চলতি বছরে শুরু হচ্ছে না শাহরুখ খানের ‘ডন থ্রি’ ছবির কাজ। ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা তার টুইটার হ্যান্ডেলে সম্প্রতি এমনটাই জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী বছরের প্রথম দিকেই এই ছবির কাজ শুরু হবে।

‘ডন’ সিরিজের প্রথম ও দ্বিতীয়টিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন প্রিয়াংকা চোপড়া। তৃতীয় কিস্তিতেও তাকেই রাখতে চেয়েছিলেন ছবিটির পরিচালক ও প্রযোজক ফারহান আখতার। কিন্তু অনেক দিন ধরেই বলি বাদশাহর সঙ্গে প্রিয়াংকার সম্পর্ক ভালো যাচ্ছে না। যার কারণে, এ জুটিকে আবারও একসঙ্গে পর্দায় আনতে ব্যর্থ হয়েছেন পরিচালক।

মাঝখানে প্রিয়াংকার বদলে বর্তমানের সেরা নায়িকা দীপিকা পাড়ুকোনের নাম শোনা গেলেও সেই গুজবকেও উড়িয়ে দিয়েছেন ছবিটির নতুন প্রযোজক রিতেশ সিধওয়ানি। তিনি জানিয়েছেন, ‘নতুন নায়িকা নিয়ে ‘ডন থ্রি’র মিশন শুরু হবে। আগামী বছরের শুরতেই দুবাই ও আবুদাবিতে এটির শুটিং শুরু হবে।

‘ডন’ এর নতুন সিক্যুয়েল আসছে জানিয়ে পরিচালক ফারহান আখতার বলেন, ‘স্ক্রিপ্ট লেখার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। খুব শিগগিরই সেটি শাহরুখ খানকে শোনানো হবে।’ তবে শাহরুখের বিপরীতে নতুন নায়িকা হিসেবে কে থাকছেন, সেটা পরিষ্কার করেননি পরিচালক-প্রযোজক কেউই।

এর আগে ২০০৬ সালে ‘ডন’ এবং ২০১১ সালে ‘ডন-টু’ ছবি দুটি মুক্তি পায়। দুটিই শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসাসফল ছবির তালিকায় স্থান করে নেয়। এই ছবি দুটি করেই নতুন করে বলিউড বাদশাহর পাশাপাশি ‘ডন’ তকমাও পান শাহরুখ খান। দুটি ছবিতেই শাহরুখের অভিনয় ছিল নজরকাড়া। ভক্তদের অপেক্ষা এবার ‘ডন থ্রি’র জন্য।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension