নিউ ইয়র্ক

নিউ ইয়র্কে মেয়র প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চরম উত্তেজনা

জাহান আরা দোলন: নিউ ইয়র্কের মেয়র প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চরম উত্তেজনায়, বাড়ছে ভিড়, বাড়ছে বিভ্রান্তি।

ভোটাররা নিজেদের পছন্দ মোতাবেক চারজন প্রতিদ্বন্দ্বীকে রানার্সআপ রেখে যে কোন একজনকে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারেন।

নিউইয়র্কের মেয়র প্রতিদ্বন্দ্বিতার ওপর এ সপ্তাহে করা দুটি জরিপে ভিন্ন দুজন প্রতিদ্বন্দ্বীর নেতৃত্ব দেখানো হয়েছে। সেখানে স্যানিটেশন বিভাগের প্রাক্তন কমিশনার ক্যাথরিন গার্সিয়া এবং ব্রুকলিন ব্যুরোর প্রেসিডেন্ট এরিক অ্যাডামস সমর্থনের শীর্ষে রয়েছেন।মঙ্গলবার এবং বুধবার সকালে জরিপগুলো প্রথমবারের মতো প্রকাশিত হয়। বাইশ জুন প্রাথমিক নির্বাচনের এক মাসেরও কম সময় আগে প্রকাশিত এই জরিপে মেয়র প্রতিদ্বন্দ্বিতার সমর্থনের পরিবর্তন দেখা যায়।

এমারসন কলেজ এবং পিআইএক্স১১ নিউজ পরিচালিত পাঁচশত সত্তর জন সম্ভাব্য ডেমোক্র্যাটিক ভোটারদের জরিপে দেখা গেছে ২১% মিস গার্সিয়াকে তাদের পছন্দের শীর্ষে রেখেছে। ফন্টাস অ্যাডভাইজারস এবং কোর ডিসিশন অ্যানালিটিকস লবিংয়ের একটি জরিপে মিঃ অ্যাডামস ১৩% সমর্থনে রয়েছেন।

এমারসন কলেজ জরিপে, মিস গার্সিয়া শীর্ষ আট প্রতিদ্বন্দ্বির মধ্যে সবচেয়ে দ্রুততর গতিতে জনসমর্থন বাড়াতে পেরেছেন। মার্চের একটি জরিপে ৫% জনসমর্থন থেকে ১৫ মে পরিচালিত একটি জরিপে ৮% শতাংশ জনসমর্থন বৃদ্ধি পেয়েছে।

দীর্ঘদিন ধরে এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বি মিঃ অ্যাডামস এবং প্রাক্তন প্রেসিডেনসিয়াল প্রার্থী অ্যান্ড্রু ইয়াং খুব বেশি পার্থক্যে নেই। জরিপে দেখা গেছে, মিঃ অ্যাডামসের ২০% ভোটার সমর্থন এবং মিঃ ইয়াং ১৬% শতাংশ ভোটার থেকে সমর্থনে ছিলেন।

নিউইয়র্কের নিয়ন্ত্রক স্কট স্ট্রিংগার ১০% শতাংশ সমর্থন পেয়েছেন এবং অন্য ছয় প্রার্থীর সমর্থকদের শতাংশ দশের নিচে রয়েছে। ২৩ ও ২৪ মে টেক্সট মেসেজের মাধ্যমে পরিচালিত এমারসন কলেজ জরিপে দেখা গেছে যে ৯% ভোটার এখনও নিজেদের সমর্থন নিয়ে অনিশ্চিত রয়েছেন।

দ্য ফন্টাস / সিওডিএ জরিপে আরও জানা গেছে, পরিচিতি হিসেবে মিস গার্সিয়া’র সমর্থন সর্বাধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। মার্চের জরিপের ২৯% এর তুলনায় বর্তমানে ৫৫% শতাংশ ভোটার এখন তার সঙ্গে পরিচিত।❐

এবিসি নিউজ অবলম্বনে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension