প্রবাস

নিউইয়র্কে অলরাউন্ডার সাকিবের ঈদ আড্ডা ১৭ জুন : গান গাইবেন কৃষ্ণা তিথি, নূসরাত সোনিয়া

রূপসী বাংলা ডেস্ক:ক্রিকেট ক্যারিয়ারে আন্তর্জাতিক পর্যায়ের সেরা খেলোয়াড় বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার সাকিব আল হাসানের সাথে নিউইয়র্কে প্রবাসীদের ঈদ-আড্ডার আয়োজন করেছে শো-টাইম মিউজিক।

১৭ জুন এই অনুষ্ঠানটি হবে জ্যাকসন হাইটস্থ বেলাজিনো পার্টি হলে সন্ধ্যা ৭টায়। সাবিকের সাথে আড্ডা ছাড়াও থাকবে ডিনার, ফটোসেশন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের আমেজে গান গাইবেন কৃষ্ণা তিথি এবং নূসরাত সোনিয়াসহ স্থানীয় বিশিষ্ট শিল্পীরা।

এ উপলক্ষে ১৩ জুন বুধবার সন্ধ্যায় পালকি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে শো টাইম মিউজিক। এর কর্ণধার আলমগীর খান আলম উপরোক্ত তথ্য জানিয়ে বলেন, অনুষ্ঠানটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য। এটি করা হয়েছে সকলের স্বার্থে।

সংবাদ সম্মেলনে আরো ছিলেন বিশেষ ঐ অনুষ্ঠানের সহযোগিতাকারি রায়হান জামান, হাজী এনাম, লুৎফর রহমান বিনু, মেহদী হাসান, আব্দুল কাদের চৌধুরী শাহীন, হাসান জিলানী, মোহাম্মদ শাহনেওয়াজ প্রমুখ। ছিলেন প্রবাসের বিশিষ্টজনরাও। বিশ্বসেরা অ্যলরাউন্ডার সাকিবের এ অনুষ্ঠান ঘিরে গোটা কম্যুনিটিতেই বিশেষ এক উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension