প্রবাস

ফ্রান্সে আ.লীগের আলোচনা সভা

রূপসী বাংলা ডেস্ক:ফ্রান্সে আওয়ামী লীগ সমন্বয় কমিটির উদ্যোগে ক্যাথসীমায় সোনারবাংলা রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিষ্টি বিতরণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার এ আলোচনা সভায় ফ্রান্স আওয়ামী লীগ সমন্বয় কমিটির সভাপতি সুনাম উদ্দিন খালিকের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা নজির কামালীর পরিচালনায় আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস আলোকপাত করে শুভেচ্ছা বক্তব্য দেন- আজিজুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, প্রবাস থেকে দেশে পুরো পরিবারকে জানাতে হবে আওয়ামী লীগের ইতিহাস। আগামী নির্বাচনে প্রমাণ দিতে হবে দেশপ্রেমের, বঙ্গবন্ধুর আদর্শের। প্রমাণ দিতে হবে দেশের প্রতি ভালোবাসার, জননেত্রী শেখ হাসিনাকে আবার সুযোগ করে দিতে হবে দেশ শাসনের। রুখে দাঁড়াতে হবে বিএনপি-জামায়াতের অপপ্রচারের।

এসময় বক্তব্য দেন- জহিরুল হক, সালেহ আহমদ চৌধুরী, জসিম উদ্দিন ফারুক, নুরুল আবেদীন, মোতালেব খান, শাহনেয়াজ রশিদ রানা, হারুন রশিদ, মাহবুব কয়েছ, জাহাঙ্গীর আলম, শরফ উদ্দিন স্বপন, শহীদ মিয়া, প্রজেশ চক্রবর্তীসহ ফ্রান্স আওয়ামী লীগের নেতারা।

সব শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension