প্রবাস

ফ্রান্সে জেলহত্যা দিবস পালন

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: ফ্রান্সে জেল হত্যা দিবস পালন করেছে ফ্রান্স আওয়ামী লীগ। রবিবার স্হানীয় সময় সন্ধ্যায় প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত এলাকা লা-শা প্যালের একটি রেস্তোরাঁয় ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান লিটনের সঞ্চলনায় সভাটি অনুষ্টিত হয়।

বিভিন্ন ধর্মীয় গ্রন্হ থেকে পাঠ এবং জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সভার শুরু হয়। ফ্রান্স আওয়ামী লীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা,ফ্রান্স আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এম, এ কাসেম বলেন, বাঙ্গালী জাতির অগ্র যাত্রাকে রুখতে জেলখানায় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম , তাজ উদ্দিন আহমেদ , ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান কে নীলনকশার মাধ্যমে হত্যা করা হয় ।

ইতিহাসের জঘন্যতম ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের নিরীহ সদস্যদের হত্যা করেই হায়েনারা ক্ষান্ত হয়নি । আওয়ামী লীগ কে তথা বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে যে চার নেতা বঙ্গবন্ধুর অবর্তমানে প্রবাসী মুজিব নগর সরকার গঠন করে মুক্তিযুদ্ধ পরিচালিত করে দেশ স্বাধীন করেছিলেন তাদেরকে সম্পূর্ণ সুরক্ষিত স্হান জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ফ্রান্স আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে কারা অভ্যন্তরে জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension