কবিতাসাহিত্য

বধ্যভূমি

ইমন হোসেন

আকাশ থেকে ঝরে পড়া তারার মতো,
আমি এখন জীবন থেকে অনেক দূরে নির্বাসিত;
আমি এখন বধ্যভূমির নির্জনতায় আমায় খুঁজি,
সবুজ ভুবন হয়ত আমায় ভুলেই গেছে।
চঞ্চলতায় প্রাণের ঢেউ বয় যেখানে,
সেই লোকালয় আজকে আমার খুব অচেনা;
খুব স্বাভাবিক দুঃখ যেথায় সুখের মতো,
সেই কুঁড়েঘর বুনতে জাগে আকুলতা!
বৃক্ষ থেকে ঝরে পড়া ফুলের মতো,
আমি এখন পথ হারা এক ভ্রান্ত পথিক;
আমি এখন সর্বহারা বিষণ্ণ এক বিরানভূমি,
শূন্যতাতে সুর তুলে যাই দূর নীলিমায়।
দুঃসময়ের দুর্বিপাকে দুলছি কেবল,
স্বপ্নতরী ভেঙে নিলো কালের জোয়ার;
প্রাণের পুষ্প লাবণ্যহীন জলহীনতায়,
পুড়ছি আমি বিভীষিকার দাবানলে।
আমি এখন শব্দবিহীন যাচ্ছি ক্ষয়ে,
ভাঙছি ব্যথায়, কষ্টে কাতর যন্ত্রণাতে;
ডানার ক্ষত শুকিয়ে গেলে উড়বো আবার,
হায় নিয়তি, মিলবে সকাল গভীর রাতে?

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension