ভারত

বাংলায় কি এনআরসি হবে? মোদী সরকারের মন্ত্রীর চাঞ্চল্যকর রিপোর্ট

রূপসী বাংলা ঢাকা ডেস্ক: এনআরসি ইস্যুতে অযথা উদ্বেগের কিছু নেই। কারণ জাতীয় নাগরিকপঞ্জি শুধুমাত্র অসমের জন্যেই প্রযোজ্য। অন্য কোনও রাজ্যের ক্ষেত্রে হবে না। এমনটাই জানিয়েছে সরকার। তিন রাজ্যে বিজেপির পরাজয়ের পর এহেন বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মত রাজনৈতিকমহলের। অসমের আঙ্গিকে অন্য রাজ্যেও কি এনআরসি হবে? সরকারের কাছে জানতে চেয়েছিলেন তৃণমূল এমপি প্রসূণ বন্দ্যোপাধ্যায়।

উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ আহির লিখিতভাবে জানিয়ে দেন, অসমের বাইরে অন্য কোনও রাজ্যে এই মুহূর্তে জাতীয় নাগরিকপঞ্জির কোনও প্রস্তাবই নেই। কেন্দ্রীয় মন্ত্রী লিখিতভাবে বলেছেন, অসমের জাতীয় নাগরিকপঞ্জি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল ১৯৫১ সালে। জনগণনার সময় তা শুরু হয়েছিল। পরবর্তীকালে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন এবং ২০০৩ নাগরিকত্ব রুলের অধীনে অসমের এই জাতীয় নাগরিকপঞ্জিকে আপডেট করা হচ্ছে। এর বাইরে অন্য কোনও রাজ্যে এই মুহূর্তে জাতীয় নাগরিকপঞ্জির কোনও পরিকল্পনা সরকারের নেই।

উল্লেখ্য, বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে এনআরসি হবে। এমনটাই হুঁশিয়ারি দেন বাংলার বিজেপি নেতারা। সেখানে দাঁড়িয়ে মোদী সরকারের এহেন বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আদৌতে বাংলার বিজেপি নেতাদের বক্তব্য শুরুই হুঁশিয়ারি তাও কার্যত প্রমাণিত মোদী সরকারের মন্ত্রীর এহেন বক্তব্যের পর।

এহেন বক্তব্যের পরেই তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভায় দলের নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, পশ্চিমবঙ্গের বিজেপি তো বটেই, স্বয়ং দলের সভাপতি অমিত শাহ অসমের বাইরেও এনআরসি হবে বলে হম্বিতম্বি করেছেন। কিন্তু আজ ওদের মিথ্যে ধরা পড়ে গিয়েছে। ১৫ লক্ষ টাকা করে মানুষের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ার মতো বিজেপি যে ক্ষণে ক্ষণে মিথ্যে বলে, সরকারি উত্তরেই তা ফের ধরা পড়ে গেল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension