প্রধান খবরভারত

২০১৯ ভোটে জিততে মোদীকে সরিয়ে গড়করিকে নিয়ে আসার প্রস্তাব

রূপসী বাংলা ঢাকা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্বস্তি বাড়ল কারণ মহারাষ্ট্রের এক কৃষক নেতা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের কাছে আর্জি জানিয়েছেন ২০১৯ সালের সাধারণ নির্বাচনে বিজেপিকে জিতলে হলে মোদীকে সরিয়ে নীতিন গড়কারিকে ওই পদে নিয়ে আসতে৷

রাজ্য সরকারের প্যানেলের বসন্ত রাও নায়েক শেটি স্বাবলম্বন মিশনের(ভিএনএসএসএম)চেয়ারম্যান কিশোর তিওয়ারির কাছ থেকে এমন দিনে দাবি উঠল যেদিন খোদ মোদী হাজির রয়েছেন মহারাষ্ট্রে একগুচ্ছ অনুষ্ঠানে যার মধ্যে রয়েছে থানে এবং পুনে মেট্রো রেলের শিলান্যাসের অনুষ্ঠান৷
তিওয়ারি তাঁর চিঠিতে আরএসএস প্রধান মোহন ভগবৎ এবং সাধারণ সম্পাদক ভাইয়াজি সুরেশ যোশীকে জানান, রাজস্থান,মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিজেপির পরাজয়ের কারণ হল সেই দাম্ভিক নেতা যিনি নোটবন্দি, জিএসটি, জ্বালানি দাম বৃদ্ধির মতো বিধ্বংসকারী জনবিরোধী সিদ্ধান্ত রূপায়িত করেছেন৷

ওই চিঠিতে তিওয়ারি উল্লেখ করেছেন, মোদী ও শাহের স্বৈরাচারি আচরণ গোটা দেশে ভয়ের বাতাবরণ করেছে৷ এর জন্য সকলের কাছে গ্রহণযোগ্য এবং অমায়িক স্বভাবের নীতিন গড়করির কথা ভাবুন যিনি বন্ধু দলগুলির সকলের মত নিয়ে চলতে সক্ষম এবং জনগণের মন থেকে ভয়ের বাতাবরণ সরাতে পারবেন৷

১১ ডিসেম্বর ভিএনএসএসএম-র প্রধান যা একজন মন্ত্রীর পদমর্যাদার বিজেপিকে, মোদী এবং অমিত শাহ উভয়কে সরাতে বলেছেন তাদের জনবিরোধী এবং কৃষক বিরোধী নীতির জন্য, যারজন্য দলের এমন হার হয়েছে সদ্য সমাপ্ত নির্বাচনে৷

মোদী শাহকে অভিযুক্ত করে তিওয়ারির বক্তব্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বিজেপি সরকার ভাল কাজ করলেও সেখানে এনাদের দেখলে মনে এরা শুধুমাত্র বুলেট ট্রেন এবং মেট্রো রেল আগ্রহী৷ তাঁর বক্তব্য, ৬১ বছরের গড়করি একজন গোঁড়া বিজেপি-আরএসস সমর্থক এবং যোগ্যভাবে বিজেপির জাতীয় সভাপতির মতো উচ্চপদে থেকেছেন এবং কেন্দ্র ও রাজ্যে মন্ত্রিত্ব সামলেছেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension