বিনোদন

বিয়ের খাবার NGO-তে, কপিলের প্রশংসায় পঞ্চমুখ সাইবারবাসী

রূপসী বিনোদন ডেস্ক রিপোর্ট: সম্প্রতি বিয়ে সেরেছেন কপিল শর্মা এবং গিন্নি চাত্রাথ৷ বিয়ের ছবি, ভিডিও প্রকাশ্যে আসার পর কপিল-ফ্যানেরা তাঁদের নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছে৷ পাশাপাশি শুরু হয়েছে কপিলের প্রশংসা৷ কারণ চ্যারিটি৷

তাঁদের বিয়েতে যে খাবার অতিরিক্ত হয়ে গিয়েছিল সেসব তাঁরা একটি এনজিওতে দান করে দিয়েছেন৷ কপিলের টিম বিষয়টি একটি প্রেস রিলিজের মাধ্যমে জনসমক্ষে এনেছেন৷ কপিলের প্রশংসায় ভক্তকূল পঞ্চমুখ হলেও সোশ্যাল মিডিয়ায় উঠছে প্রশ্ন৷ উচ্ছিষ্ট খাবার দান করার কোনও মানে হয় না৷ দেওয়ার হলে সঠিক ভাবে দাও৷ এমনই দাবি করেছে কিছু নেটিজেন৷

প্রসঙ্গত, ১২ ডিসেম্বর, ২০১৮৷ দিনটা সকলেই অম্বানি পরিবারের মেয়ে ইশার বিয়ের দিন হিসেবেই মনে রেখেছিল৷ একই দিনে বিয়ে করেছেন কপিলও৷ অম্বানিদের তুলনায় কপিলের বিয়ে খানিক ঘরোয়া মনে হলেও বেশ জাঁকজমকভাবেই হয়েছে সেই বিয়ে, পালন করা হয়েছে সমস্ত রীতিনীতি৷ তাঁদের বিয়ের বেশ কয়েকটি ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ কপিল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের একটি ছবি পোস্ট করেছেন৷

সবুজ রঙের শেরওয়ানি পরে দাঁড়িয়ে কপিল এবং লাল রঙের লেহেঙ্গা পরে গিন্নি৷ বিয়ের আসর সাজানো হয়েছিল নানা রঙের ফুল দিয়ে৷ ডাইনিংয়ের জায়গার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে পাশাপাশি বিয়ের পর একটি পার্টিরও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার হটকেক৷

অনেকদিন ধরেই টেলি জগৎ থেকে দূরে ছিলেন তিনি৷ পাপারাৎজির ক্যামেরাও তাঁকে ধরতে গিয়ে ব্যর্থ হয়েছেন বহুবার৷ দেশের মাটি ছেড়ে ছুটে গিয়েছিলেন বিদেশে৷ ডিপ্রেশনে ভুগছিলেন তিনি৷ মাঝে মধ্যে ভাইরাল হওয়া কিছু ছবিতে এমনটাই প্রকাশ পেয়েছিল৷ অতীত ভুলে নতুন জীবনের সূচনায় কপিল৷

দীর্ঘদিনের রিলেশনশিপ গিন্নি চাত্রাথের সঙ্গে৷ তাঁর সঙ্গে মাঝে কিছু সমস্যা দেখা দিলেও এখন সবকিছু অতীত৷ মাস খানেক আগে জানা গিয়েছিল বিয়ের কার্ড দিয়ে সকলকে আমন্ত্রণ করা শুরু হয়ে গিয়েছে৷ যদিও কপিল এই বিষয় প্রথমদিকে কোনও মন্তব্য করেননি৷ তাঁর ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছিল, ডিসেম্বরেই বিয়ে করছেন কপিল৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension