
শামসুন্নাহার সুমনা
বাবুই পাখি বাঁধছে বাসা, ঐ নারিকেল গাছে।
সুখে দুঃখে দুটি পাখিই, রয় দু’জনের কাছে।
ঝর বাদলেও কেউ কখনো, যায়না কাউকে ছেড়ে।
দুটো ছানায় ঘরটা সাজায়, স্বপ্ন ওঠে বেড়ে।
হঠাৎ ঝরে বাবুই পাখির, বাসাটি যায় পড়ে।
জ্বলে ভীজে ছানা দুটি, গুমরে কেঁদে মরে।
ঝরের কোপে দুটি ছানাই, প্রাণ হারালো শেষে।
মা পাখিটা কেঁদে মরে, পাগলীনির বেশে।
বুকে পাথর চেপে আবার, স্বপ্ন সাজায় মনে।
নতুন আশায় আবার দুজন, নতুন বাসা বোনে।
মিলেমিশে থাকে দুজন, হাজার কঠিন ঝরে।
আবার দুটো ছানা আসে, ঘরটা আলো করে।



