আঞ্চলিকবাংলাদেশ

বামনায় সরকারি পুল চুরি,কর্তৃপক্ষ নীরব

বামনা প্রতিনিধি: বরগুনা জেলার বামনা উপজেলায় সরকারি লোহার পুল চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। কর্তৃপক্ষের নীরব ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। গত এক মাস আগে এই পুল চুরি হলেও কর্তৃপক্ষের কার্যকর ও দৃশ্যমান কোন ব্যবস্থা না নেয়ার কারণে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন অপরাধীরা।

জানা গেছে,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ঠিকাদার ওয়াটার পাস স্ট্রকচার কালভার্ট নির্মাণ কাজ শুরুর আগে পুরাণ লোহার পুল ভেঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে না বুঝিয়ে রাতের অন্ধকারে লোহার পুল চুরি করে বিক্রি করে দেয়।
এ ঘটনা নিয়ে এলাকায় রীতিমতো হৈচৈ পড়ে গেলে। সংবাদকর্মীরা এ বিষয়ে বামনা উপজেলা ইঞ্জিনিয়ারের কাছে জানতে চাইলে তিনি এ ঘটনারর সত্যতা স্বীকার করে বলেন, লোহার পুল চুরির তথ্য জানার পর রিয়াদ চৌধুরী নামের এক ব্যক্তি ফোন দিয়েছিল। তিনি বলেছেন চুরির বিষয় থানায় জিডি করা হয়েছে। এর পর এ বিষয়টি মৌখিক ভাবে উপজেলা নীর্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। জিডির কপি আপনি পেয়েছেন কিনা জানতে চাইলে উপজেলা ইঞ্জিনিয়ার এ প্রতিবেদকে বলেন, না অমি কোন জিডির কপি পাইনি। সরকারি মালামাল চুরি বিষয়ে দাপ্তরিক কোন ব্যবস্থা নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনও নেয়া হয়নি। বর্তমানে চুরির ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য বিভিন্ন মহলে জোর তদবির চলাচ্ছে একটি মহল।

তথ্য সংগ্রহ করতে যাওয়ার কারনে ঠিকাদার নামধারী বামনা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ রিয়াদ চৌধুরী ক্ষুদ্ধ হয়ে (৩ জুন ২০২৫) ইং মঙ্গলবার তার দলবল নিয়ে সিনিয়র সাংবাদিক জসিম মেহেদী কে অকথ্য ভাষায় গালিগালাজসহ চোখ উঠিয়ে হাত-পা ভেঙ্গে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় বামনা থানায় একটি সাধন ডায়েরী করা হয়েছে। যার নং ১০৫।
এই ঘটনায় বামনার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন যুবদল নেতার এমন কর্মকান্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মনে করছেন অনেকে। রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে চেক জালিয়াতিসহ নারী কেলেঙ্কারির বিভিন্ন অভিযোগ রয়েছে।

সূত্র জনিয়েছেন, সংবাদ সংগ্রহ কালিন পুল চুরির ঘটনায় কোন জিডি হয়নি। এখনও জিডি করার জন্য থানায় ঘুরছেন।

এলাকাবাসী জানিয়েছেন,পতিত স্বৈরাচারি সরকারের পতনের পর যুবদলের দলীয় পদবী ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার শুরু করেন এই রিয়াদ চৌধুরী। সে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করে বেপরোয়া হয়ে উঠেছেন। যুবদল নেতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন উপজেলাবাসী, এসব অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরব ভূমিকায় সে অরো বেপরোয়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension