প্রবাস

বিএএসজের উদ্যোগে ফুড ব্যাংক কার্যক্রম

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ১৯ মে, বৃহস্পতিবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির উদ্যোগে ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়। ওইদিন সিটির ফেয়ারমাউণ্ট এভিনিউয়ে ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম চলে।

ফুড ব্যাংক’ কার্যক্রম এর আওতায় তাজা শাকসব্জি, ফল, টিনজাত খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির মানুষ এই ফুড ব্যাংক কার্যক্রমে অংশ নেন। এতে কার্যক্রমে সহায়তা করে ‘কমিউনিটি ফুড ব্যাংক অব নিউ জারসি’।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা ফুড ব্যাংকের কার্যক্রম সফল করায় সংশিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension