
বিমল সাহার জন্মদিন উদযাপিত
জাতীয় সাংস্কৃতিকধারার সাউন্ডবাংলা-পল্টনড্ডা-৭৭-এ কবি বিমল সাহার জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উদযাপন আয়োজনে প্রধান অতিথি ছিলেন দৈনিক গণতদন্ত সম্পাদক ও অনলাইন প্রেস ইউনিটির উপদেষ্টা মাহবুব আলম আব্বাসী।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কবি বিমল সাহার জন্মদিন উদযাপন আয়োজনে প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংস্কৃতিকধারার প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী।
বিশেষ অতিথি ছিলেন ডেইলি গাজীপুর সম্পাদক নাসির উদ্দীন বুলবুল, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)-এর সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী, জাতীয় সাংস্কৃুিতকধারার পৃষ্টপোষক শান্তা ফারজানা এবং অনলাইন প্রেস ইউনিটির কেন্দ্রীয় সদস্য আবু তাহের বাপ্পা।
বিকেল ৪ টায় গীতিকার আহমেদ কায়সার লাউঞ্জে সেভ দ্য রোড-এর সদস্য সুলতানা রাত্রীর সভাপতিত্বে এতে কবিতা আবৃত্তি করেন কাউসার হোসেন সুইট, মাহফুজা খানম সোমা, কবি গিয়াস হায়দার প্রমুখ।❐



