আন্তর্জাতিক

বিশ্ববিদ্যালয়ে ভর্তির ৭১ বছর পর স্নাতক

১৯৫১ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অর্থনীতিতে স্নাতক হতে চেয়েছিলেন তিনি। কিন্তু সাড়ে তিন বছর বিশ্ববিদ্যালয়ে পড়ার পর মাঝপথে তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়। এতদিনে সেই স্বপ্নপূরণ হয়েছে তার।

গার্হস্থ্য অর্থনীতিতে স্নাতক ডিগ্রির জন্য তিনি বিশ্ববিদ্যালয়ে নাম নথিভুক্ত করেছিলেন। শেষ পর্যন্ত ভর্তির ৭১ বছর পর সেই ডিগ্রি অর্জন করলেন ৯০ বছর বয়সী জয়েস ডিফাউ। তিনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (১১ ডিসেম্বর) নর্দান ইলিনয় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পেয়েছেন জয়েস ডিফউ। মঞ্চে উঠে অজস্র হাততালির মাঝে নিজে হেঁটে গিয়ে ডিগ্রি নিয়ে এসেছেন তিনি।

তারপর সংবাদমাধ্যমে জানিয়েছেন স্বপ্ন ছোঁয়ার অনুভূতির কথা। তিনি বলেন, ১৯৫১ সালে জয়েস যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, তার পুরো নাম ছিল জয়েস ভায়োলা কেন। অর্থনীতিতে স্নাতক হতে চেয়েছিলেন তিনি। পড়াশোনাও এগিয়েছিল সেই মতো। কিন্তু সাড়ে তিন বছর কলেজে পড়ার পর বিয়ে করে ছেড়ে দেন পড়ালেখা।

১৯৫৫ সালে ডন ফ্রিম্যান নামের এক ব্যক্তিকে বিয়ে করেন জয়েস। বেশ কয়েক বছর সংসার করার পর জয়েসের স্বামী মারা যান। ততদিনে তিনি তিন সন্তানের মা।

স্বামী ডন ফ্রিম্যানের মৃত্যুর পর ফের বিয়ে করেন জয়েস। নতুন সংসার শুরু করেন রয় ডিফাউ নামের এক ব্যক্তির সঙ্গে। এই সংসারে তার আরও ছয়টি সন্তান হয়। বর্তমানে জয়েসের ১৭ জন নাতি-নাতনি। আর এই নাতি-নাতনিদের ঘরে রয়েছে ২৪ সন্তান।

বিয়ে, সংসারের চাপে পড়ে পড়াশোনা সম্পূর্ণ করতে পারেননি জয়েস। তাই এই অধরা স্বপ্ন পূরণে ২০১৯ সালে জয়েস ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। স্নাতকের কোর্সটি তিনি সম্পূর্ণ করতে চেয়েছিলেন। বৃদ্ধার পাশে দাঁড়ায় পরিবার। একই বিশ্ববিদ্যালয়ে আবার তিনি ভর্তি হন। অনলাইনে চলে ক্লাস। অবশেষে ৯০ বছর বয়সে এসে জয়েসের শিক্ষা সম্পূর্ণ হলো।

আগামী প্রজন্মের উদ্দেশে তার বার্তা, ‘জীবনে ওঠা-পড়া থাকবেই। তবে কোনো কাজ যত কঠিনই হোক, কখনও হাল ছাড়া উচিত নয়।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension