নিউ ইয়র্কপ্রধান খবর

ব্রুকলিনে রক্তক্ষয়ী হামলা: রেস্টুরেন্টে গুলিবর্ষণে ৩ নিহত, আহত ৮

হোসনেআরা চৌধুরী

নিউ ইয়র্ক: নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে রবিবার ভোরে এক ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। “Taste of the City Lounge” নামের একটি রেস্টুরেন্ট ও লাউঞ্জে ঘটে যাওয়া এ ঘটনায় তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন, যাদের বয়স ২৭ থেকে ৬১ বছরের মধ্যে।

ঘটনাটি ঘটেছে ভোর সাড়ে ৩টার দিকে। নিউ ইয়র্ক পুলিশ (NYPD) ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করেছে এবং একটি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে। পুলিশ জানিয়েছে, হামলায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক নয় এবং তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, “২০২৫ সালে শহরে গুলির সংখ্যা রেকর্ড মাত্রায় কমেছে। এই হামলা একটি দুঃখজনক ব্যতিক্রম।”

স্থানীয় সূত্রে জানা যায়, Taste of the City Lounge-এ এর আগেও সহিংস ঘটনার নজির রয়েছে। গত বছরও সেখানে গুলির ঘটনা ঘটেছিল, যদিও তখন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে লাউঞ্জটিতে অশান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপত্তাহীনতা বেড়েছে।

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই রেস্টুরেন্টটি রক্তাক্ত ময়দানে পরিণত হয়।

পুলিশ বর্তমানে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করছে। শহরের মেয়র ও স্থানীয় নেতৃত্ব এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করার আশ্বাস দিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension