
ভারতে ‘ক্ষুদ্র পরমাণু বোমা’ হামলার হুমকি পাকিস্তানি মন্ত্রীর
ভারতে পরমাণু বোমা হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ। প্রধানমন্ত্রী ইমরান খানের অন্যতম ঘনিষ্ঠ এই মন্ত্রী বলেছেন, ‘ভারতের সঙ্গে এবার আর প্রথাগত যুদ্ধ হবে না। সরাসরি পরমাণু যুদ্ধ হবে।’
সামা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেখ রশিদ স্বীকার করেছেন যে, প্রচলিত যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর চেয়ে অনেক বেশি উন্নত। অতএব, পাকিস্তান ক্ষুদ্রতর পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করছে।
শেখ রশিদ বলেন, ‘পাকিস্তানের হাতে ১২৫ গ্রাম ও ২৫০ গ্রাম ওজনের ক্ষুদ্র পরমাণু বোমা রয়েছে। সেই পরমাণু বোমার নিশানা হতে পারে আসাম পর্যন্ত।’ তবে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিলেও পাক রেলমন্ত্রী ভারতে বসবাসকারী মুসলমানদের কোনও ক্ষতি হবে না বলে আশ্বাস দিয়েছেন।
কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ে শেখ রশিদের ভারতকে হুমকি দেওয়ার ঘটনা এই প্রথম নয়। ২০১৯ সালের সেপ্টেম্বরেও তিনি পাকিস্তানের হাতে ১২৫-২৫০ গ্রামের ক্ষুদ্রতর পারমাণবিক অস্ত্র থাকার বিষয়ে গর্ব করেছিলেন।❐
Sheikh Rasheed and his discoveries. This time he's found a scientist who made a precision kafir bomb for India. pic.twitter.com/uozTBHPLM2
— Naila Inayat नायला इनायत (@nailainayat) August 20, 2020



