প্রবাস

মদিনায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

রূপসী বাংলা ডেস্ক:মদিনায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরাা ওমরাহ করতে সৌদি আরব গিয়েছিলেন। গত মঙ্গলবার ওই দুই দুর্ঘটনায় আরো নয়জন আহত হয়েছেন বলে পরিবারের সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন। নিহতরা হলেন ঢাকার মিরপুরের পুরাতন কচুক্ষেতের জুলহাস (৫০), মোহাম্মদপুরের রাশেদ (৬৫), গোপালগঞ্জের আবুল বাশার (৬০) এবং গাইবান্ধার রাসেদুল ইসলাম বাবু (৫৫)।

জেদ্দায় বাংলাদেশ কন্স্যুলেটের এক কর্মকর্তা জানান, আমরা দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে আমরা ব্যবস্থা নেব।

প্রবাসী বাংলাদেশি ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ওমরাহ শেষে মদিনা থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া দুর্ঘটনায় ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার এসএম আবুল খায়ের (৪১), মোহাম্মদপুরের তারিফ ইরতিজা (১২), মোমতাহিন ইসলাম (১৮) ও মোসতারা আক্তার (৪৩), ঢাকার নবাবগঞ্জ উপজেলার নাজমুল (৩৯) ও মানিকগঞ্জের শফিউল আলম (৩৬) আহত হন।

আহত শফিউলের বরাত দিয়ে প্রবাসীরা বলেন, জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা হয়ে মদিনা থেকে ২০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর তাদের মাইক্রোবাসের চাকা ফেটে যায়। এতে গাড়ি দুর্ঘটনায় পড়ে এবং ঘটনাস্থলেই তিনজন মারা যান।

হতাহতদের সবাই অ্যাঞ্জেল ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরাহ করতে সৌদি গিয়েছিলেন। মঙ্গলবার বিকাল ৪টা ৩৫ মিনিটে সৌদি এয়ারলাইনসে তাদের দেশে ফেরার কথা ছিল। খবর বিডি নিউজ।

এদিকে রাসেদুল ইসলাম বাবু ওমরাহ শেষে দেশে ফেরার জন্য মদিনা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পড়েন। তার পরিবারের তিন সদস্যও এ ঘটনায় আহত হন। আহতদের সবাইকে মদিনার কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension