
কনক কুমার প্রামানিক
আমার মনের কষ্টগুলো, থাকুক তারা আছে যেথায়
চাই নাকো কারো সান্ত্বনা আর, হই না যতই নিরুপায়।
দিনদুপুরে মনের ঘরে, কুরে কুরে খায় ঘুন পোকাতে
ইচ্ছেরা সকল মরে গেছে কপাল নামের কষাঘাতে।
বেঁচে থাকায় আশ্চর্যময় বিধির অমোঘ বিধান মেনে
তবু জীবন নেইকো থেমে, মেনে নেই তা শুনে জেনে।
বুঝেও অবুঝ আমরা সবাই দুদিনের এই দুনিয়াতে
দুঃখের পরে সুখ আসে, রয়েছি তাই সেই ভরসাতে।
ধরার পরে বাঁচব ক’দিন, ভাবনাতে দিন কেটে যায়
দিনের পরে দিন চলে যায় দূঃখগুলো নীরবে ধায়।



