
হাফিজুর রহমান
শুধু কি রক্তের রঙ লাল হয়?
জীবনের রঙ লাল হয় না?
লাল হতে পারে না কি ভালোবাসার রঙ?
বলো হে রক্ত-গোলাপ
পদ্মের ঘোলা জল লাল করা বায়ান্নর
দুই দশ এক – একুশ,
চিড়ে যাওয়া কুল বেয়ে গড়ানো স্রোতের
কতোটা মূল্যায়ন হয়েছে রক্তের?
মা, মা-গো – –
সদুত্তর নেই, তোমার ছোট্ট কোন প্রশ্নের!
শেখা হয়নি এখনও –
আমি বাংলায় দিতে পারি না!
তোমার কাঁপানো ঠোঁটের স্পষ্ট স্বরের বুলি
আয়ত্তে নিতে পারিনি এখনও আমি
আমার সাহস হয় না বলার, আমি বাঙালি!



